spot_img
spot_imgspot_img

বাংলাদেশসহ ৭৪ দেশকে ৯৩০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

করোনাভ মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশসহ বিশ্বের ৭৪টি স্বল্পআয়ের দেশের জন্য ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিংশ্বব্যাংক।

বুধবার (১৫ ডিসেম্বর) বিশেষ এই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় সংস্থাটি।

বিশ্বব্যাংক বলছে, এই তহবিল দেশগুলোকে মহামারি, আর্থিক ধাক্কা এবং প্রাকৃতিক দুর্যোগসহ ভবিষ্যতের সংকট মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।

সংস্থাটির আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে এটি সবচেয়ে বড় আর্থিক সহায়তা। জাপান আয়োজিত দু’দিনব্যাপী এক ভার্চুয়াল বৈঠকে এই তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে। আইডিএ’র ৬১ বছরের ইতিহাসে এত বড় প্যাকেজ আগে কখনোই অনুমোদন পায়নি।

এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বরাদ্দ তহবিলের মধ্যে ২ হাজার ৩৫০ কোটি ডলার দিচ্ছে উচ্চ ও মধ্যম আয়ের ৪৮টি দেশ। অর্থ তোলা হচ্ছে পুঁজিবাজারগুলো থেকে, থাকছে বিশ্বব্যাংকের নিজস্ব অবদানও।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ