বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

বিজয় দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং একটি ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে তার সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, অনুষ্ঠানে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মুহাম্মাদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ সচিব মুহাম্মাদ খলিলুর রহমান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মাদ হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এদিন প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ