বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: তথ্যমন্ত্রী

বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি, যারা আমাদের পূর্বসূরি মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সেই জামায়াতে ইসলামী, তাদের বংশধররা ও বিএনপির যেসব নেতা স্বাধীনতাবিরোধী ছিল, তারা ও বিএনপি দলগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে রাজধানীর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে আজ বিশ্বব্যাংক, আমেরিকার প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে সবাই প্রশংসা করছে। কিন্তু দেশ যখন এগিয়ে যাচ্ছে, স্বাধীনতার পাঁচ দশক পরেও স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র আঁটছে। তারা বিদেশিদের কাছে দেশ সম্পর্কে নানা ভুল তথ্য-উপাত্ত দিচ্ছে এবং দেশ-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি করেছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন এঁকে আমাদের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যা করার কারণে তিনি সেসব স্বপ্ন বাস্তবায়ন করে যেতে পারেননি। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নপূরণের পথে বাংলাদেশ গত ১৪ বছরে অভাবনীয় উন্নতি করেছে। আমরা মধ্যম আয়ের, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নীত হয়েছি।

সূত্র : বাসস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ