spot_img

গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে সরকার : মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজকে পর্যন্ত বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে তারা এদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে। তারা বলে, আমরা নাকি সন্ত্রাস করতে চাই। সন্ত্রাস যদি এদেশে কেউ করে থাকে, তাহলে তা আওয়ামী লীগ করেছে। আর এই আওয়ামী লীগ আবার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের কোনো উস্কানিতে পা দেবেন না। সরকার উস্কানি দিচ্ছে, মিথ্যাচার করছে এবং ইতিহাস বিকৃত করে কথা বলছে। তাই সরকারের উস্কানিতে আপনারা পা দেবেন না। আমরা শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক পদ্ধিতে জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব।

তিনি বলেন, এই সরকারকে দেশের মানুষ চায় না- এটা যখন তারা বুঝতে পেয়েছে, তখন তারা দিশেহারা হয়ে নানারকম কথাবার্তা বলছে। আর সরকার যখন দেখছে যে তাদের দিন শেষ, সেজন্য দেশ-বিদেশের মানুষকে প্রতারণা করার জন্য বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে।

তিনি আরও বলেন, মহা একটি সঙ্কটের মধ্যে দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে। আজকে যারা গায়ের জোরে ক্ষমতায় তাদের ক্ষমতাকে ঠিকে রাখার জন্য তারা এই সঙ্কট সৃষ্টি করেছে। এই সরকার আজকে দেশে-বিদেশে একটা অগণতান্ত্রিক সরকার, মানবাধিকার লঙ্ঘনকারী সরকার এবং হাইব্রিট সরকার নামে পরিচিত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ