spot_img

মত প্রকাশের স্বাধীনতা আজ সংকুচিত : নেছার উদ্দিন

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানী শাসকদের শোষণ, জুলুম আর বৈষম্যের বিরুদ্ধে এদেশের মানুষ গর্জে উঠেছিলো। অধিকার আদায়ের জন্য মানুষ যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য- সাম্য, মানবিক মর্যাদা ও সমাজিক সুবিচার আজো নিশ্চিত হয়নি। দেশে রাজনৈতিক কারণে গ্রেফতার, জেল, জুলুম, নির্যাতন অব্যাহত রয়েছে। মত প্রকাশের স্বাধীনতা আজ সংকুচিত।

আজ (১৬ই ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেছার উদ্দিন বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে মানুষ দিশেহারা। স্বাধীনতার ৫১ বছর পরেও জনগণকে ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হচ্ছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শওকত ওসমান, ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি মুফতি জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হাফিজুর রহমান ফাইয়াজ, ঢাকা মহানগর দক্ষিণের দফতর সম্পাদক মুহাম্মাদ ওয়ালিউল্লাহ্ তালুকদার, প্রচার সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ নাজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মাদ শাহ পরান, মহিলা ও পরিবার সম্পাদক মুহাম্মাদ আবুল কাশেম, সংখ্যালঘু সম্পাদক মুহাম্মাদ আব্দুল্লাহ আল মামুন, উপ সম্পাদক মুহাম্মাদ হাসানুজ্জামান হিমেল, মোঃ মনিরুস সালেহীন, মোঃ আব্দুল হান্নান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ