spot_img

দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না : মুজিবুল হক চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ৫১ বছরেও স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি। শোষণ, বঞ্চনা, দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্তি পায়নি দেশের মানুষ। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়নি। বেকারত্ব দূর করতে দেশে কোনো উদ্যোগ নেই। এতেই প্রমাণ হয়, দেশের মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারছে না।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

চুন্নু বলেন, আগামী প্রজন্ম যেনো স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে সেজন্য সব রাজনৈতিক শক্তির ঐক্যমত জরুরি। স্বাধীনতার চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

তিনি বলেন, শুধু পদ্ধতিগত কারণেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হচ্ছে না। আনুপাতিক হারে নির্বাচন হলে নির্বাচনে শুধু মার্কা থাকবে, কোনো প্রার্থী থাকবে না। তাই নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করবে না। শুধু আনুপাতিক হারেই নির্বাচন সুষ্ঠু হতে পারে

চুন্নু বলেন, অনেক রাজনৈতিক দলের সঙ্গে স্বাধীনতাবিরোধীদের সম্পর্ক আমরা দেখেছি। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক হতে পারে না। জাতীয় পার্টি কখনো স্বাধীনতাবিরোধীদের সঙ্গে সম্পর্ক করবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ