spot_img

স্বাধীনতা যুদ্ধ ছিলো শোষণ ও জুলুমের বিরুদ্ধে মজলুমের লড়াই : মাওলানা জালালুদ্দীন

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, পাকিস্তান আমাদের উপর শোষণ ও জুলুম করেছে। আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্তেও ক্ষমতা দেওয়া হয়নি। তখন বাংলাদেশের মানুষ পাকিস্তানের শোষণ জুলুম এর বিরুদ্ধে যুদ্ধ করেছে। সে যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করলেও ৫২ বছরে যারাই দেশ পরিচালনা করেছে তাদের শাসনামলে জনগণ স্বাধীনতার স্বাধ ভোগ করতে পারেনি।

তিনি বলেন, একটি গোষ্ঠী স্বাধীনতার যুদ্ধকে ইসলামের বিপক্ষে দাঁড় করানোর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের সজাগ ও সচেতন থাকতে হবে। প্রকৃত স্বাধীনতা ভোগ করতে হলে মানব রচিত নিয়ম নীতি বাদ দিয়ে আল্লাহ প্রদত্ত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনয়তনে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর শাখার উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা জালালুদ্দীন বলেন, জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বেড়েই চলছে। মানুষ দিশেহারা, মানুষ মহাকষ্টে আছে। ভোটসহ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মনুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ