সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত হামা নগরীতে একটি মাইন বিস্ফোরণের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জন শিশু।
রবিবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার হামা প্রদেশে অবস্থিত রুহেইয়া গ্রামে একটি মাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ৩ শিশুসহ একই পরিবারের ৬ জন প্রাণ হারান।
উল্লেখ্য, সিরিয়ার অত্যাচারী শাসক বাশার আল আসাদের পতনের পর থেকে এই ধরনের মাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে। বেসামরিক প্রতিরক্ষা দলগুলো বলছে, মুক্ত এলাকাগুলোতে মাইন নিষ্ক্রিয় করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
সূত্র: মিডল ইস্ট মনিটর










