spot_img

সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য যেসব শর্ত আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন

ক্ষমতাচ্যুত অত্যাচারী শাসক বাশার আল আসাদের পলায়নের পর, সিরিয়ার উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন দেশটির জন্য নিযুক্ত জাতিসংঘের রাষ্ট্রদূত গেইর পেডারসেন। তবে, এমন আহ্বানে সাড়া দেয়নি ইউরোপীয় ইউনিয়ন।

রবিবার (১৫ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের নবনিযুক্ত পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা ক্যালাস বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “এই মুহূর্তেই সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না ইউরোপীয় ইউনিয়ন। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হলে অবশ্যই সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে দুটি অধিকার বাস্তবায়ন করতে হবে। তা হল, সংখ্যালঘু ও নারী অধিকার সংরক্ষিত করতে হবে।”

তিনি আরো বলেন, “সিরিয়াতে মানবিক সহায়তার সবচেয়ে বড় অংশটি এসেছে ইউরোপীয় ইউনিয়নের মধ্য থেকে। তাই আমাদের আলোচনার প্রয়োজন রয়েছে যে আমরা কতটুকু করতে পারি। তবে কোন কিছু পর্যবেক্ষণ না করেই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে না।”

উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়াতে সংঘটিত শান্তিপূর্ণ বিক্ষোভে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর পরই সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরো বেশ কয়েকটি দেশ।

সূত্র: আল মায়াদিন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ