spot_img
spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন। মারা যাওয়া ওই নারী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তিনি মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন নারী মারা গেছেন। তার বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ