spot_img
spot_img

না খেতে পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে সাবেক আফগান সেনারা

মার্কিন মদদপুষ্ট আশরাফ গনিকে হটিয়ে গত বছর আফগানিস্তানে পুর্ণ ক্ষমতা প্রতিষ্ঠা করেছে তালেবান। আমেরিকা সমর্থিত সরকারের পতনের পর সেনাবাহিনী, পুলিশ ও সরকারী কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এর ফলে সাবেক সরকারের অধীনে কাজ করা সামরিক বাহিনীর অনেক সদস্য বেকার হয়ে যায়। ইতোমধ্যে পালিয়ে থাকা ও বেকার হয়ে যাওয়া হায়াত গুল নামে সেনাবাহিনীর সাবেক এক সদস্য আত্মহত্যা করেছেন।

সোমবার (১৭ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া যায়।

জানা যায়, ২০ দিন আগে খোস্ট প্রদেশে হায়াত গুল আত্মহত্যা করেন। তার সাতজন ছেলে-মেয়ে ছিল। এ ব্যাপারে হায়াত গুলের মেয়ে নাসিব নুর জানান, সকালে বিছানায় শুয়ে ছিলেন তার বাবা। সকাল ১০টার দিকে তাকে বাইরে যেতে বলেন হায়াত গুল। এরপর ঘরের মধ্যেই তিনি বিষ্ফোরণ ঘটান।

চাকরি হারানো সাবেক সেনা সদস্যদের মধ্যে অনেকেই আর্থিক সংকটে ভুগছেন। কারণ তাদের সব ধরনের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তার ওপর তালেবান সদস্যদের হাতে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকতে হয় তাদের।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ