spot_img
spot_imgspot_img

জামিনে মুক্তি পেলেন হাজী সেলিম

প্রায় ৮ মাস কারাভোগের পর সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মাদ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ২টা পাঁচ মিনিটে জামিনে মুক্তি দেওয়া হয় তাকে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) ডেপুটি জেলার মুহাম্মাদ সেলিম এ তথ্য নিশ্চিত করে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬১১ নম্বর কেবিনে গিয়ে নিয়মকানুন মেনে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি জানান, আজকে বেলা ১২টার কিছু পরে ওনার জামিনের কাগজ হাতে পেয়েছি। সেই কাগজ নিয়ে হাসপাতালে গিয়ে নিয়ম অনুযায়ী তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ