মঙ্গলবার | ২০ জানুয়ারি | ২০২৬
spot_img

জাতীয় সংসদের উপনেতা হলেন মতিয়া চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য বেগম মতিয়া চৌধুরী। রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সরকারি দলের প্রধান ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় দলের সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়।

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ