মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মন্ত্রী হচ্ছেন কায়সার কামাল ও ফারজানা শারমিন পুতুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুরুতে সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত প্রার্থীরা; এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোটের বিজয়ীরা শপথ গ্রহণ করেন। সংসদ সদস্যদের শপথের পর এখন সবার নজর নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের দিকে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

নেত্রকোনা–১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন। তিনি নিজেই ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্ট–এর আইনজীবী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল (৪১) মন্ত্রিসভার শপথে অংশ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।

তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ