একাধিক স্থান থেকে আফগানিস্তানে আকাশে পবিত্র রমজানের চাঁদের দেখা মিলেছে। প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে আফগান সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আফগান সুপ্রিম কোর্ট এক ঘোষণায় জানায়, দেশের বিভিন্ন প্রদেশে রমজানের চাঁদ দেখা গিয়েছে। তাই বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাসের প্রথম দিন শুরু হচ্ছে।
ঘোষণায় আরও জানানো হয়, পারওয়ান, কান্দাহার, হেলমান্দ ও জাবুল প্রদেশ থেকে চাঁদ দেখার খবর এসেছে। প্রথমে স্থানীয়ভাবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তীতে প্রত্যক্ষদর্শী ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে ইসলামী শরিয়াহর বিধান অনুযায়ী তা ইমারাতে ইসলামিয়া সরকারের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।
সূত্র : হুররিয়াত











