spot_img
spot_imgspot_img

নিজের দলের লোকদের টিকা নিতে বললেন ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার সমর্থকদের করোনার টিকা গ্রহণের আহ্বান জানালেন। এই টিকা করোনাভাইরাস প্রতিরোধে খুবই কার্যকর বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

মঙ্গলবার (১৬ মার্চ) ফক্স নিউজকে প্রদত্ত সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমি ভ্যাকসিন গ্রহণকে রিকমেন্ড করতে চাই। যারা এখনও টিকা নেননি বা নিতে চাচ্ছেন না, যারা গত নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন, তাদের সকলের প্রতি আহ্বান রাখছি টিকা নেয়ার জন্য। তবে আবারও বলতে চাচ্ছি, আমাদের স্বাধীনতা রয়েছে টিকা নেয়া, না নেয়ার ব্যাপারে। সেটিও স্বীকার করতে চাই। টিকা হচ্ছে খুবই ভালো একটি ভ্যাকসিন। সেটি নিরাপদ এবং তা করোনা রোধে কাজ করছে।

করোনার সংক্রমণের শুরু থেকেই নানা তামাশায় মেতেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। করোনার ভয়াবহতা গোপন রাখতেও অধিনস্তদের নির্দেশ দিয়েছিলেন। অথচ হোয়াইট হাউজ ত্যাগের আগে স্ত্রীসহ ট্রাম্প করোনার টিকা নিয়েছেন সে তথ্যটিও এতদিন প্রকাশ করেননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ