spot_img

চীনের স্বপ্নের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন গভীরভাবে সম্পৃক্ত: চীনা প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চায়না ও বাংলাদেশ সর্বদাই বন্ধুপ্রতীম প্রতিবেশী। আমরা একে অপরকে সহযোগিতা করছি এবং একসঙ্গে উন্নয়ন করছি। আজ উভয় দেশই উন্নয়ন জোর দিয়েছি। চীনের স্বপ্নের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন গভীরভাবে সম্পৃক্ত।

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, ২০১৬ সালে আমি বাংলাদেশে ভ্রমণ করেছিলাম। তখন আমি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক উন্নয়নে চুক্তিবদ্ধ হয়েছিলাম। সে সময় দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ চীনের সঙ্গে ওয়ান বেল্ট ওয়ান রোড চুক্তিতে সই করেছে।

তিনি বলেন, করোনা মোকাবিলায়ও দুই দেশ একসাথে কাজ করেছে। করোনা মহামারী সত্ত্বেও বাংলাদেশ ও চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বাস্তবায়নে কাজ করে যাওয়া প্রয়োজন।

‘সবার সাথে বন্ধুত্ব, কারও সাথে শত্রুতা নয়’ বাংলাদেশের এই পররাষ্ট্রনীতিরও প্রশংসা করে শি জিনপিং বলেন, শেখ মুজিব ছিলেন চীনা জনগণের পুরাতন ও ভালো বন্ধু। তিনি ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফরে গিয়েছিলেন। আধুনিক চীনের জনক মাও সেতুং ও ওই সময়ের চীনের অন্য নেতাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন বঙ্গবন্ধু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ