spot_img

বঙ্গবন্ধু বিশ্বের স্বাধীনতাকামী মানুষের সামনে মুক্তির দিশারী: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও স্বাধীনতাকামী মানুষের সামনে মুক্তির দিশারী হয়ে থাকবেন। তিনি আজীবন বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির জন্য লড়াই করেছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে শেখ মুজিব অনুপ্রেরণা হয়ে থাকবেন। মহান এ দিনে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির স্বাধীনতা, স্বাবলম্বিতা, স্বাধিকার ও মুক্তির জন্য লড়াই করেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ