দারুল উলুম দেওবন্দ ভারতের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও মুসলিম পার্সোনাল ল’ বোর্ড ভারত-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী চারদিনের সফরে বাংলাদেশ এসেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টায় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বারিধারা মাদ্রাসা শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা আহসান হাবিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আহমদুল হক হবিগঞ্জী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ফয়জুল্লাহ,মুফতি ইমরানুল বারী সিরাজী,মুফতি জাবের কাসেমী,মুফতি জাকির হোসাইন খান ও মাওলানা ওয়ালী উল্লাহ আরমান প্রমুখ।










