spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৭ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৫৯৬৭ পিস ইয়াবা, ৬.৫৯ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৫১০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ