ইউক্রেনকে চারটি মিগ-২৯ যুদ্ধবিমান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ড।
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে এসব যুদ্ধবিমান ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। যুদ্ধবিমানগুলো সাবেক জার্মান ডেমোক্রেটিক রিপাবলিক থেকে পেয়েছিল পোল্যান্ড।
দুদা বলেন, যুদ্ধবিমানগুলো এখনও পোলিশ আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা হচ্ছে। সিদ্ধান্তটি উচ্চ পর্যায় থেকে এসেছে বলেও জানান তিনি।
সূত্র: সিএনএন











