spot_img
spot_img

অস্ট্রেলিয়াকে দূরপাল্লার ২২০ টমাহক দিচ্ছে আমেরিকা

অস্ট্রেলিয়াকে দূরপাল্লার ২২০ টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা।

এক বিবৃতিতে এ তথ্য জানায় আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, আমেরিকার সঙ্গে ১৩০ কোটি মার্কিন ডলারের অস্ত্র কেনার চুক্তি হয়েছে অস্ট্রেলিয়ার।

এর মধ্যে অস্ট্রেলিয়ার নৌবাহিনীর জন্য ২২০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। ১৯৯১ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সর্বপ্রথম এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে আমেরিকা।

দূরপাল্লার এ ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজের পাশাপাশি সাবমেরিন থেকেও ছোঁড়া যায়।

সূত্র: সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ