spot_img

সরকার এক মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণ শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকার এক মাসের মধ্যে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করতে পারে। এমন সরকার বিশ্বে বিরল। সারা দেশে খাল খনন কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যানুয়াল পদ্ধতিতে খাল খনন করছেন। এতে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) ইফতারের পূর্বে গণঅধিকার পরিষদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার আয়োজনে স্থানীয় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা দোয়া করবেন, আগামী পাঁচ বছর আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি।

গণঅধিকার পরিষদ টঙ্গী পূর্ব থানার সভাপতি মোশতাক সরকার টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদ গাজীপুরের সভাপতি মোবারক হোসেন সরকার এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ