গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে শুরুর পর থেকে দেশটির ২৩ হাজার ৩৬৭ জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।
রবিবার (১৭ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ এর বরাতে এ খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র বলেন, শুধু মারিউপোলই ৪ হাজারের বেশি সেনা হতাহত হয়েছে। মারিপোউলের এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
ইগোর কোনাশেনকভার তথ্যমতে, ওদেশা এলাকায় ইউক্রেনের একটি সামিরক কার্গো বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ বাহিনী। যেটি ইউক্রেনের জন্য পশ্চিমাদের পাঠানো বড় একটি সামরিক চালান ছিল।
তবে রাশিয়ার এমন দাবি নিয়ে কিয়েভের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।









