spot_img

ঢাকায় আসছেন বাইডেনের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত

চারদিনের সফরে ঢাকায় আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন।

আজ রবিবার (১৭ এপ্রিল) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানায়, রাশাদ হোসাইন ঢাকার আসার পর কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। কক্সবাজার থেকে ঢাকায় ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ধর্ম প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন।

চলতি বছর রাশাদ হোসাইনকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে ওআইসির বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ