spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রবিবার (১৬ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (১৭ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১৫৪১ পিস ইয়াবা, ৫৭ কেজি ২৫৫ গ্রাম গাঁজা, ২৪.৫ গ্রাম হেরোইন ও ৩০৯ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ