spot_img

বিএনপি আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে: কামরুল ইসলাম

বিএনপি অতীতের মতো আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার (১৭ এপ্রিল) সকালে সাভারের ভাকুর্তায় ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কামরুল বলেন, অর্থনীতির চাকাকে স্তব্ধ করে দেয়ার জন্য মার্কেটগুলোতে আগুন দেয়া হচ্ছে। জনগণের ধারণা, বিএনপি মার্কেটগুলোতে আগুন লাগাচ্ছে। বিএনপি অতীতের মতো আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে।

বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করছে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পরে সমাজের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। প্রসঙ্গত, গত ৪ এপ্রিল বঙ্গবাজারসহ বেশ কয়েকটি বাজার আগুনে পুড়ে যায়। এরপর শনিবার গত ১৫ এপ্রিল ঢাকা নিউ সুপার মার্কেট আগুনে পুড়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ