spot_img
spot_img

প্রতি ঘণ্টায় ইসরায়েলি বর্বরতার শিকার হচ্ছে ৩ শিশু

গত সোমবার (১০ মে) থেকে চলা ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলি সহিংসতায় গাজার বহু শিশু হতাহত হয়েছে। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্যা চিলন্ড্রেনের মতে, প্রতি এক ঘণ্টায় গাজায় ৩ জন করে শিশু আহত হয়েছে।

আজ সোমবার (১৭ মে) এ তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, গত সপ্তাহ থেকে গাজায় এপর্যন্ত ৫৮ শিশুর প্রাণহানিসহ ৩৬৬ শিশু আহত হয়েছে। এছাড়া দক্ষিণ ইসরায়েলের দুই শিশু নিহতের খবর পাওয়া গেছে।

সেভ দ্য চিলন্ড্রেনের ফিলিস্তিনের পরিচালক জ্যাসন লি জানান, আর কতো মা-বাবার বুক খালি হলে আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নেবে? শিশুরা কোথায় নিরাপদ? তাদের বাড়িতেই তো বিমান হামলা হচ্ছে? তারা পালাবে কোথায়?

লি জানান, গাজার পরিবারের সদস্যরা নরকে বাস করছে। তারা কোথাও কোনো আশ্রয় ও এই পরিস্থিতির শেষ দেখতে পারছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ