ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে ওই দুই দেশের মধ্যে চলমান রক্তপাত বন্ধে আমেরিকার শক্ত ভূমিকা প্রত্যাশা করেছে বাংলাদেশ।
সোমবার (১৭ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মুহাম্মাদ শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় প্রতিমন্ত্রী আমেরিকার কাছ থেকে সংঘাত নিরসনে শক্ত ভূমিকার প্রত্যাশার কথা জানান। এছাড়া আমেরিকার কাছে থাকা অক্সফোর্ড-আ্যস্ট্রাজেনেকার ৪০ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ।
প্রতিমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন, সম্প্রতি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দ্রুত সময়ে ফিলিস্তিন সমস্যা সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।
প্রতিমন্ত্রী দুই দেশের সমস্যা সমাধানে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।











