spot_img
spot_img

ভারত মহাসাগরে চীনের মাছ ধরার জাহাজ ডুবে নিখোঁজ ৩৯

চীনের মাছ ধরার একটি জাহাজ মধ্য ভারত মহাসাগরে ডুবে গেছে। এতে চীনের ১৭, ইন্দোনেশিয়ার ১৭ এবং ফিলিপাইনের পাঁচ নাবিক নিখোঁজ রয়েছে।

বুধবার (১৭ মে) রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি সংবাদমাধ্যমে পরিবেশিত খবরে এ কথা বলা হয়।

সিসিটিভি জানায়, এখন পর্যন্ত নিখোঁজ কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন।

সিসিটিভি আরো জানায়, পেংলাই জিংলু ফিশারি কোম্পানির মালিকাধীন জাহাজটি বেইজিং সময় মঙ্গলবার ভোর রাতের আগে (গ্রিনিচ মান সময় ১৯০০ টা) ডুবে যায়।

সম্প্রচার কেন্দ্রটি জানায়, অস্ট্রেলিয়া এবং অন্য কয়েকটি দেশ থেকে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য চীন দু’টি জাহাজ মোতায়েন করেছে। গত দুই দশকেরও বেশি সময় ধরে চীন গভীর সমুদ্রে মাছ ধরার জন্য বিশ্বের বৃহত্তম জাহাজ বহর তৈরি করেছে।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ