spot_img
spot_img

দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়: মাওলানা হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, দিল্লির দাসত্ব ও গোলামি থেকে মুক্ত হয়েছি ওয়াশিংটনের গোলামির জন্য নয়। দেশের এক ইঞ্চি মাটিও ভিনদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না।

শনিবার (১৭ মে) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

জুলাই গণহত্যা শাপলা চত্বর গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে হেফাজতের বিরুদ্ধে দায়ের কার সব মামলা প্রত্যাহারের দাবিতে খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে গণসমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, ২০২৪ সালের স্বাধীনতা হলো দ্বিতীয় স্বাধীনতা। বাংলাদেশের মানুষের ইতিহাস, আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস। এ দেশের মানুষ বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, দিল্লির আধিপত্য বাংলার মানুষ বরদাস্ত করে না। শেখ হাসিনা যখন দিল্লির অ্যাজেন্ডা বাস্তবায়নে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন আমরা রক্ত দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছি।

ব্রাহ্মণবাড়িয়া খেলাফত মজলিসের সভাপতি মো. হাফেজ আব্দুল আজিজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ