spot_img
spot_img

ফিলিস্তিনিদের ১০ ট্রাকভর্তি খাদ্য ও শিক্ষা উপকরণ দিচ্ছে তুরস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১০ ট্রাক বোঝাই করা মানবিক সহায়তা পাঠাচ্ছে তুরস্ক রেড ক্রিসেন্ট সোসাইটি। মানবিক সহায়তা প্রেরণের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে দফায় দফায় মিশরের রাজধানী কায়রোতে বৈঠক করেছে সংগঠনটি।

তুরস্ক রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কারিম কিনিক বলেন, ১০ ট্রাক বোঝায় করা মানবিক সহায়তার প্রথম চালানটি মিশরের রাফাহ সীমান্ত দিয়ে গাজায় যাওয়ার জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, এর আগে ইসরাইলী হামলার সময় তারা ফিলিস্তিনিদের সহায়তার উদ্দেশ্যে ফিলিস্তিন রেড ক্রিসেন্টের চাহিদা মোতাবেক দুটি ছোট অ্যাম্বুলেন্স প্রেরণ করেছিল, যাতে তা পবিত্র কুদসের রাস্তায় খুব সহজেই প্রবেশ এবং চলাচল করতে পারে।

মিশরীয় রেড ক্রিসেন্টের সাথে প্রস্তুতকৃত ১০ ট্রাক বোঝায় মানবিক সহায়তার মধ্যে ৬ টি ট্রাকই হলো খাদ্য সহায়তার, যেখানে খাবারের ২ হাজারটি পার্সেল রয়েছে।

জানা যায়, বাকি ট্রাকগুলোও শিক্ষা সামগ্রী, শিক্ষা সহায়ক বিভিন্ন খেলনার সেট, মেডিকেল সামগ্রী ও হাইজেনিক কিটসহ আরও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীতে ভরপুর যা তুরস্কের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেরিত হচ্ছে।

সূত্র: ইয়েনি শাফাক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ