spot_img

আবু ত্ব-হা আদনানসহ ৪ জন নিখোঁজ হওয়ার ঘটনায় মির্জা ফখরুলের উদ্বেগ

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান, তাঁর ২ সফর সঙ্গী ও গাড়ীর চালক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁদের সন্ধান দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৭ জুন) বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান।

ফখরুল বলেন, নিখোঁজ হবার ৬ দিন অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত তাঁদের খোঁজ বা অবস্থান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেই।

ফখরুল আরও বলেন, আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর দফতর, থানা-পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন দফতরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোন পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ- উদ্বেগ ও রহস্যজনক।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নাই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবন যাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নাই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ