spot_img

ভারতের উত্তর প্রদেশে আগামী নির্বাচনে মুসলিম ভোট টানতে মাদরাসা কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছে কংগ্রেস

ভারতের উত্তর প্রদেশে আগামী বছর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য প্রধান বিরোধীদল কংগ্রেস প্রত্যেক ফ্রন্টে প্রস্তুতি শুরু করেছে। নির্বাচনে ভালো ফলাফলের জন্য মুসলিমদের কাছে টানা ছাড়া বিকল্প দেখছে না কংগ্রেস। দলটি এরইমধ্যে বিভিন্ন মাদরাসা কেন্দ্রীক প্রচারণার পরিকল্পনা করেছে। তবে অন্যান্য সংখ্যালঘুদেরও গুরুত্ব দিচ্ছে কংগ্রেস।

গণমাধ্যম সূত্রে জানা যায়, কংগ্রেস মুসলিমদের ভোট টানতে মাদ্রাসায় অধ্যয়নরত শিশুদের সহায়তা নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রাজ্যের ২ লাখ মাদ্রাসার একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।

এক পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে, উত্তর প্রদেশে মোট ৪০৩ আসনের মধ্যে ১৪৩ আসনে সরাসরি মুসলিমদের প্রভাব রয়েছে। ১০৭ আসনে সংখ্যালঘু ভোটাররা ফলাফল প্রভাবিত করতে পারে। ৭০ টি আসনে মুসলিম জনসংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। ৭৩ টি আসনে মুসলিম জনসংখ্যার হার ৩০ থেকে ৪৫ শতাংশের বেশি।

কংগ্রেসের ৫ দফা পরিকল্পনা:
১। মাদ্রাসা থেকে মুসলিম ভোটারদের দলের সাথে যুক্ত করার প্রচার শুরু হবে।
২। গ্রাম থেকে শুরু করে শহরে মহল্লায় চালু দু’লাখ মাদ্রাসার একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।
৩। দলীয় কর্মীরা ওই মাদ্রাসাগুলোতে গিয়ে ওলামাদের সাথে বৈঠক করবেন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের কংগ্রেসের নীতি ও নির্বাচনের এজেন্ডা সম্পর্কে অবহিত করবেন।
৪। মাদ্রাসার শিক্ষার্থীদের সহায়তায় তারা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে।
৫। করোনা পরিস্থিতিতে যেসমস্ত মুসলিম সমস্যার মুখোমুখি হয়েছিলেন তাদের সহায়তা করবে।

কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যে ক্ষমতাসীন বিজেপি’র পাশাপাশি সমাজবাদী পার্টির সমালোচনা করা হচ্ছে। বিজেপির সঙ্গে সমাজবাদী পার্টির অভ্যন্তরীণ জোটবদ্ধতা রয়েছে বলেও প্রচারণা চালানো হচ্ছে।

সুত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ