spot_img

জুলাইয়ে আবারও গণটিকা কার্যক্রম শুরু হতে পারে: মুখ্য সচিব

আগামী জুলাই মাস থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‌পৃথিবীতে যারাই ভ্যাকসিন বানাচ্ছে তাদের সঙ্গেই যোগাযোগ করছে বাংলাদেশ। এর মধ্যেও এখন পর্যন্ত সবচেয়ে কম দামে ভ্যাকসিন কেনা হয়েছে। শিগগিরই বড় আকারে ভ্যাকসিন মিলবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ভ্যাকসিনের বিষয়টা সেলার্স মার্কেট হয়ে গেছে। অগ্রিম কিছু বলা যাচ্ছে না। আগে থেকেই কিছু বললে, অনেকে (দেশ) রাগও করে বসছে। ভ্যাকসিন উৎপাদক দেশগুলো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন করছে না।

মুখ্যসচিব বলেন, আমরা এই ভ্যাকসিনের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। কারও দয়া চাই না, কিনেই নিতে চাই। আশা করছি জুলাই থেকে সাধারণ পর্যায়ে টিকাদান শুরু করতে পারব।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ