spot_img

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩৪৯ বন্দীকে মুক্তি দিলো আফগানিস্তান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩৪৯ কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

শনিবার (১৫ জুন) সাধারণ অপরাধীদের মুক্তি দেওয়ার বিশেষ ফরমান জারি করেন দেশটির আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা।

মুক্তির বিষয়ে এক বিবৃতিতে জানানো হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশেষ প্রক্রিয়ায় সাধারণ অপরাধীদের মুক্তির ফরমান জারি করেছেন আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা।

ফরমান অনুসারে ৩৪৯ কারাবন্দীকে মুক্তির ব্যবস্থা নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান ও ইমারাতে ইসলামিয়ার প্রধান কাজী বা বিচারপতি শায়েখ আব্দুল হাকিম হক্কানী।

বিবৃতির তথ্যমতে, ফরমানে ২৭০ জন অপরাধীর সাজার মেয়াদ কমানোরও দিকনির্দেশনা দেন দেশটির আমিরুল মুমিনীন।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ