এপ্রিল মাস থেকে একের পর এক ধাক্কা ভারতের আসামে। পরপর দুবার বন্যা পরিস্থতির জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয়ে যায়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৯৫জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ৩৭জন।
আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৯জনের মৃত্যু হয়েছে শুধু ধসের কারণে। রাজ্যের ইতিহাসে বন্যার জেরে মৃত্যুর সংখ্যায় এটি অন্যতম বড় ঘটনা। এপ্রিলের পর থেকে রাজ্যের জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ বন্যা কবলিত হয়েছে।
ভারতের সরকারি হিসাব অনুসারে রাজ্যের ৩৫টি জেলার মধ্যে ৩৪টি জেলাই বন্যার কবলে পড়েছিল। এখনও পর্যন্ত ৫৪,৮৩৭টি গবাদি পশুর মৃ্ত্যু হয়েছে। ২৪০০৯৬ হেক্টর জমি পানির তলায় চলে গিয়েছিল।
আসামের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে ৭৪২২৫০ মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন। এনডিআরএফ ও এসডিআরএফের টিম ৯৮,৫০৯জন মানুষকে উদ্ধার করেছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস











