ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস, ভিআইপি টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি চৌধুরী ওরফে সঞ্জয় চৌধুরী, সুশীল দে টিটু, সুভাষ মুহুরী ও সদীপ দে।
রোববার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।











