পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের উপনির্বাচনে বড় জয়ের পথে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফ। নির্বাচন অনুষ্ঠিত হওয়া ২০ আসনের মধ্যে ১৭টিতেই এগিয়ে ইমরানের দল পিটিআই। ২টিতে এগিয়ে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-এন। একটিতে স্বতন্ত্র প্রার্থী।
পাঞ্জাবকে মনে করা হয় মুসলিম লীগ-এন-এর শক্ত ঘাটি। বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিন বার পাঞ্জাবের উজিরে-আলা ছিলেন। ৩০ এপ্রিল থেকে তার ছেলে হামজা শাহবাজ উজিরে-আলার পদে আছেন।
হামজা শাহবাজ উজিরে-আলা হয়েছিলেন পিটিআ ইয়ের ২৫ জন এমপিএর সমর্থন নিয়ে। এদের মধ্যে ২০ জন সরাসরি নির্বাচিত সদস্য, বাকি পাঁচজন ছিলেন সংরক্ষিত আসনের। তারা দলীয় নির্দেশ অমান্য করে হামজা শাহবাজকে ভোট দিয়েছিলেন। দলীয় নির্দেশ অমান্য করায় আদালত তাদের এমপি পদ বাতিল ঘোষণা করে। আজ সেইসব আসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সূত্র : এআরওয়াই নিউজ











