spot_img

চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপির সংঘর্ষ; গুলিবিদ্ধ আমিনুল

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের শ্রদ্ধা জানানোর সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও গুলি করেছে। এতে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিজেকে পুলিশের গুলিতে আহত দাবি করে সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম বলেন, আমাদের কোনো নেতাকর্মীকে জিয়াউর রহমানের কবরের আশপাশে অবস্থান করতে দিচ্ছিল না পুলিশ। আমরা অনুমতি নিয়েই এখানে এসেছি। পুলিশের গুলিতে আমি আহত হয়েছি।

এ বিষয়ে ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ