spot_img

আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অবাস্তব: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তালেবানের দখলে থাকা আফগানিস্তানে বাংলাদেশিদের যাওয়ার বিষয়টি অমূলক, এটা বাস্তবসম্মত নয়। আফগানিস্তান বাংলাদেশ থেকে এক হাজার কিলোমিটার দূরে, আর সে দেশের সাথে বিমান চলাচলসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সুতরাং সেখানে বাংলাদেশ থেকে কারও যাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মাদক ও নিরাপত্তা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অনেক বাংলাদেশি আফগানিস্তানে গেছেন বলে আলোচনায় আসছে- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এগুলো অমূলক, এটা আমার মনে হয় যারা বলছেন, যারা সন্দেহ করছেন তাদের সন্দেহটা সঠিক নয়।

এটা যেতে হলে সবকিছু এখন বন্ধ। যেখানে আমাদের এয়ার সার্ভিস বন্ধ, যেখানে আমাদের কোনো যাতায়াতের বাহন নেই, তাহলে কি হেঁটে হেঁটে গেছেন। আমার সেখানেই প্রশ্ন যে যারা বলছেন তারা হয়তো চিন্তা না করেই বাস্তবতার কথা না ভেবেই বলেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ