spot_img
spot_img

বরগুনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য প্রত্যাহার

শোক দিবসে বরগুনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটার ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশের কর্মকর্তাসহ পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে জেলা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরগুনা সদর থানার এএসআই সাগর, পুলিশ লাইন্সের কনস্টেবকল রবিউল ও ডিবি পুলিশের কনস্টেবল কেএম সানি এ তিনজনকে প্রত্যাহার করে ভোলা জেলা পুলিশের সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশের এএসআই ইসমাইল ও ডিবি পুলিশের কনস্টেবল রুহুল আমিনকে প্রত্যাহার করে পিরোজপুর জেলা পুলিশে সংযুক্ত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ