spot_img
spot_img

প্রশ্নফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

গত ৫ বছরে কোনো প্রশ্নফাঁস হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যা হয়েছে তাহলো সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো। প্রশ্নফাঁসের গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় দেশের ৮ শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০১৫ সালের পর প্রশ্নফাঁসের মতো কোনো ঘটনা ঘটেনি। পরীক্ষা এলেই একটি শ্রেণি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর চেষ্টা করে। এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে।

ডা. দীপু মনি বলেন, করোনা ভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আগামী বছর আমরা চেষ্টা করব এইচএসসি পরীক্ষা এপ্রিলে এবং এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেয়ার। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

এর আগে নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রায় সব পরীক্ষার্থীই কেন্দ্রে প্রবেশ করেন। আর যারা একটু দেরিতে আসেন, তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ রেজিস্টারে লিখে নিয়ে প্রবেশ করতে হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ