spot_img
spot_img

৫৪ হাজার ভোটকক্ষ বাড়ছে জাতীয় নির্বাচনে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৪ হাজার ভোটকক্ষ বাড়ছে। এতে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি। গত একাদশ জাতীয় নির্বাচনে যা ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে খসড়া ভোটকেন্দ্রের তালিকা বিষয়ে নির্বাচন কমিশন সচিব মুহাম্মাদ জাহাংগীর আলম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সচিব বলেন, সব থেকে বেশি ভোটকক্ষ বেড়েছে কুমিল্লায় ৩০ দশমিক ১৩ শতাংশ, সব থেকে কম বেড়েছে ঢাকায় ২১ দশমিক ৮৭ শতাংশ।

তিনি বলেন, একাদশের ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৩৮০টির মতো হতে পারে। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে দুই হাজার ১৯৭টি। তবে ইসির চূড়ান্ত হিসাবে কিছু কম-বেশি হতে পারে।

ইসির ১০টি অঞ্চলের মধ্যে এবার কুমিল্লা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। এ অঞ্চলে ১১ দশমিক ২০ শতাংশ বাড়ছে। এ অঞ্চলে একাদশের ৪ হাজার ২৯৪টি কেন্দ্র থেকে বেড়ে ৪ হাজার ৭৭৫টির মত কেন্দ্র। সব চেয়ে কম বাড়ছে সিলেট অঞ্চলে। সেখানে একাদশের ২ হাজার ৮০৫টি কেন্দ্র থেকে বেড়ে ২ হাজার ৮৬৫ হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ