spot_img

পাক সরকার ও টিটিপি’র মাঝে মধ্যস্থতা করতে চায় আফগান সরকার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী ও সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের সরকার চাইলে আমরা তাদের ও তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) মাঝে মধ্যস্থতা করতে চাই।

ব্রিটিশ বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, যদি পাকিস্তানের সরকার চায় তাহলে আমরা ভ্রাতৃত্বের সম্পর্কের নীতিতে এ বিষয়ে প্রচেষ্টা চালাবো। অন্যথায়, হস্তক্ষেপ করবো না। কেননা, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।

মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কে আগ্রহী। তাদের সঙ্গে ভ্রাতৃত্বের সম্পর্ক রাখতে চাই। উভয় রাষ্ট্রের মাঝে ভালো সম্পর্ক আমাদের এবং পাকিস্তানের জন্য জরুরি।

তিনি বলেন, আফগানিস্তানের মাধ্যমে অন্য কোনও রাষ্ট্রে যুদ্ধ করার অনুমতি কাউকে দেওয়া হবে না। যদি পাকিস্তানের কাছে কোনও তথ্য থাকে তাহলে আমাদেরকে অবহিত করতে পারে।

সূত্র: ডেইলি জং

spot_img
spot_img
spot_img

সর্বশেষ