ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে সর্বত্র সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ বিষয়টি জানিয়েছে হামাসের মুখপাত্র হাজেম কাসেম।
বিবৃতিতে তিনি বলেন, দখলদার ইহুদিবাদীরা ফিলিস্তিনের সর্বত্র অপরাধ চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, “আজ (শুক্রবার) ড্রোন দিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও সাংবাদিকদের নিষ্ঠুরভাবে আক্রমণ করেছে দখলদার ইসরাইল। ফিলিস্তিনিদের উপর এমন আক্রমণ নাৎসিদের অপরাধমূলক আচরণের সাথে মিলে যায়। এই ধরনের নির্যাতন আমাদের জনগণকে বাধা প্রদান অথবা তাদের প্রতিরোধ বন্ধ করে দেবে না। যেটি তাদের অধিকার আদায়ের একমাত্র উপায়।”
কাসেম বলেন, ফিলিস্তিনিরা সম্ভাব্য সমস্ত উপায় চালিয়ে যাবে যার অর্থ হল: “পবিত্র স্থান, বন্দী ও ফিলিস্তিনের সর্বত্র ইসরাইল আগ্রাসন বন্ধ করুন।”
উল্লেখ্য; গত শুক্রবার গাজা উপত্যকার পূর্ব সীমান্তে ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতে জড় হয় শত শত বিক্ষোভকারীরা। এসময় তাদের উপর হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। দখলদার বাহিনীর গুলির আঘাতে ঘটনাস্থলেই সাংবাদিক আশরাফসহ আরো ১২ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ ঘটনার পরপরই হামাসের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলাও চালায় দখলদার বাহিনী।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও তেলঙ্গানা টুডে











