spot_img
spot_img

চুয়াডাঙ্গায় হাতকড়া ভেঙ্গে আদালত চত্ত্বর থেকে পালিয়েছে আসামী

আবু বকর সিদ্দিক


চুয়াডাঙ্গা আদালত চত্ত্বর থেকে সু-কৌশলে হাতকড়া ভেঙ্গে আজিজুল হক (৩৫) নামে এক ডাকাতি মামলার আসামী পালিয়েছে।

রোববার (১৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আজিজুল হক গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলা হয়। সেই মামলায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আজিজুলসহ কয়েকজনকে কোর্টে নিয়ে আসে। এসময় প্রিজন ভ্যান থেকে কোর্ট পুলিশের কাস্টডিতে নেয়ার সময় কৌশলে হাতকড়া ভেঙ্গে পালিয়ে যায় আজিজুল হক। অনেক খুজেও তাকে আর পাওয়া যায়নি।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আদালত চত্ত্বর থেকে হাতকড়া ভেঙ্গে আজিজুল হক নামে এক আসামী পালিয়েছেন। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ২০১৬ সালের দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলার আসামী। ইতিমধ্যে জেলা পুলিশের একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে।

এঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যে অবহেলা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর ব্যবস্থা নেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ