spot_img
spot_img

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলসহ ৩ দাবি এনসিপির

গণভোটের স্পষ্ট রায় বাস্তবায়ন এবং সরকারের গঠিত একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সরকারের একতরফা সংবিধান সংশোধন প্রক্রিয়ায় দলটি অংশ নেবে না বলে জানিয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ বিষয়ে তিন দফা দাবি ঘোষণা করা হয়।

এনসিপির দাবিগুলো হলো, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে অবিলম্বে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করতে হবে; এবং একদলীয় সংবিধান সংশোধন কমিটিতে এনসিপি অংশ নেবে না। এ নিয়ে সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে দলের মূল বক্তব্য তুলে ধরে সদস্যসচিব আখতার হোসেন বলেন, সংসদীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে সব দলের সম্মতিতে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের রূপরেখা তৈরি হয়েছিল।

তিনি বলেন, সরকার সেই প্রক্রিয়া পাশ কাটিয়ে একদলীয় প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে, যা গণভোটের রায়ের সঙ্গে চরম প্রতারণা ও সংস্কার নস্যাতের চক্রান্ত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রাজনৈতিক পর্ষদ সদস্য সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ