spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ১২১ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৪ হাজার ৭২ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ১৪২ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৭৮৫ গ্রাম ৯২ পুরিয়া গাঁজা, ১২টি ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৩টি মামলা রুজু করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ