spot_img

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় ৬ জনের মৃত্যু; সুস্থ ২৫৭ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৩৪ জনে। একই সময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন আরও ২৫৭ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন।

বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কভিড ইউনিট) অধ্যাপক ডা. মুহাম্মাদ ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) করোনায় মারা যান দুইজন। করোনা শনাক্ত হয় ২১৩ জনের দেহে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৬৬ জন। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। একই সময়ে ১৯ হাজার ৬৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ